আসসালামু আলাইকুম ,আপনারা সবাই কেমন আসেন?💗💗

আজ হঠাৎ পুরোনো স্মৃতির এলবামের ছবি গুলো দেখতে দেখতে মনটা খুব খারাপ হয়ে গেলো। আমরা কত তাড়াতাড়ি বড়ো হয়ে গেলাম ,তাই না ?মনে পরে সেই ছোট বেলার দিন গুলোর কথা। যখন আমাদের সবচেয়ে বড়ো চিন্তা ছিল-বিকেলে খেলতে যাওয়া হবে কি না ,কার্টুন দেখতে দেখতে কারেন্ট চলে যাবে কিনা ,একসাথে বসে আমরা কত কিছুই না খেলতাম। 💖💖

এখনকার জীবনটা কেমন জানো আধুনিক হয়ে যাচ্ছে , সবার হাতে দামি ফোন ,ইন্টারনেট। সেই যে কাগজের নৌকা বানানো, বৃষ্টিতে ভেজা, কিংবা নানি-দাদির কাছে গল্প শোনার যে আনন্দ—সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে। ছোট ছোট বাচ্চারাও এখন ফোন ছাড়া কিচ্ছু বুঝেনা।😔😔


আসলে ছোট বেলায় আমাদের মনে কোনো জটিলতা ছিলোনা। একটা লজেন্স পেলে আমরা যে আনন্দ পেতাম, এখন বড়ো কোনো উপহার পেলেও মনে আগের মতো সেই তৃপ্তি আসেনা।   বিশেষকরে ,বিদ্যালয়ে যাওয়ার  সময় ২ টাকার জন্য কান্না করার যে ব্যাপারটা ভাবতেও লজ্জা লাগে।🫣🫣🫣

 ব্যস্ত এই  শহরের ধুলোবালির মাঝে আমরা সবাই যেন এক একটা যান্ত্রিক মানুষ হয়ে গেছি। দায়িত্বের চাপে আমরা নিজেদের ভেতরকার সেই ছোট্ট শিশুটিকে মেরে ফেলেছি। আজকের এই লেখাটি যারা পড়ছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন—আপনার ছোটবেলার কোন স্মৃতিটা আপনি আজ সবচেয়ে বেশি মিস করেন? এমন কোন কাজ আছে যেটা ছোটবেলায় করতেন কিন্তু এখন আর করা হয় না?

অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের স্মৃতিগুলো শুনলে হয়তো আমারও নিজের ছোটবেলায় ফিরে যাওয়া হবে।

#Rukaiya's Diary